whatsapp image 2026 04 19 at 4.21.42 pm

Global day of action to end fossil fuels – 2025

চুনতিতে “Say No to Japan’s Gas Growth and False Promises” শীর্ষক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ ধরিত্রী রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন ধরা-এর আয়োজনে অনুষ্ঠিত হয় “Say No to Japan’s Gas Growth and False Promises” শীর্ষক একটি সাইকেল র‍্যালি। এ আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় গর্জন সমাজকল্যাণ সংস্থা।

আন্তর্জাতিক সম্মেলন “ফাইনান্সিং ফর ডেভেলপমেন্ট (FfD4)”, যা স্পেনের সেভিলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার প্রাক্কালে সাধারণ নাগরিকদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপিত হয়েছে—সব ধরনের জনবিরোধী জীবাশ্ম জ্বালানি প্রকল্পে প্রদত্ত ঋণ বাতিল করে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।

র‍্যালির উদ্বোধনীতে ধরা ও গর্জন- এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জাপানের মতো উন্নত দেশগুলো জলবায়ু সংকট মোকাবেলার পরিবর্তে নিজেদের স্বার্থে আমাদের মতো উন্নয়নশীল দেশে ক্ষতিকর জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পে বিনিয়োগ করে চলেছে। এটি আমাদের পরিবেশ, জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করছে।

তাঁরা আরও বলেন, আমাদের দেশের উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উন্নয়ন হতে হবে আমাদের প্রয়োজন, সক্ষমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। আমরা চাই, এদেশে বিনিয়োগ হোক – তবে তা যেন হয় পরিবেশবান্ধব, টেকসই ও ন্যায়সঙ্গতভাবে।

সাইকেল র‍্যালিটি মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে আঞ্জুমান খেলার মাঠ ঘুরে প্রায় ২ কিমি পথ অতিক্রম করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন বয়সের শিক্ষার্থী, যুবক ও স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা অংশ নেন।

এই কর্মসূচির মাধ্যমে আয়োজকরা জাপানসহ সকল বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান, তারা যেন উন্নয়নশীল দেশগুলোর জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্পে ক্ষতিকর বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু-সহনশীল প্রকল্পে অর্থায়নে এগিয়ে আসে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা:

চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ এবং স্থানীয় সচেতন নাগরিক বৃন্দ